ঢাকা | বঙ্গাব্দ

লিও ক্লাব অব ঢাকা বন্ধনের “জয়েন ফর দ্য ফিউচার” সদস্য অন্তর্ভুক্তি কার্যক্রম শুরু

  • নিজস্ব প্রতিবেদক | ০৬ জানুয়ারি, ২০২৬
লিও ক্লাব অব ঢাকা বন্ধনের “জয়েন ফর দ্য ফিউচার” সদস্য অন্তর্ভুক্তি কার্যক্রম শুরু ফাইল ছবি

ঢাকা: সমাজে বাস্তব ও টেকসই পরিবর্তন আনতে তরুণ সমাজকে নেতৃত্ব ও সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত করার লক্ষ্যে লিও ক্লাব অব ঢাকা বন্ধন শুরু করেছে “জয়েন ফর দ্য ফিউচার” সদস্য অন্তর্ভুক্তি কার্যক্রম।


ঢাকা বন্ধন লায়ন্স ক্লাবের পৃষ্ঠপোষকতায় এবং লিও জেলা পরিষদ, জেলা ৩১৫ বি-৩, বাংলাদেশের অধীনে আয়োজিত এই কার্যক্রমের মাধ্যমে সমাজসেবায় আগ্রহী তরুণদের লিও আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে।


এই কার্যক্রমের আওতায় নতুন সদস্যরা কমিউনিটি সেবা, শিক্ষা ও যুব উন্নয়ন, স্বাস্থ্য ও সচেতনতা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন—এই চারটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সরাসরি কাজ করার সুযোগ পাবেন।


এ বিষয়ে লিও ক্লাব অব ঢাকা বন্ধনের বর্তমান সভাপতি লিও খাদিজা বলেন,


“লিও ক্লাব তরুণদের জন্য একটি শক্তিশালী নেতৃত্ব তৈরির প্ল্যাটফর্ম। এখানে যুক্ত হয়ে একজন তরুণ নিজের ভেতরের সম্ভাবনাকে আবিষ্কার করতে পারে এবং সেবার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। ‘আগামীর পথে’ কার্যক্রমের মাধ্যমে আমরা দায়িত্বশীল, মানবিক ও দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে চাই।”


এর আগে ক্লাবটির প্রাক্তন সভাপতি লিও হাসীন বলেন,


“লিও ক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি তরুণদের মানবিক মূল্যবোধে গড়ে ওঠার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে যুক্ত হয়ে একজন তরুণ সমাজের জন্য কাজ করার পাশাপাশি নিজেকে একজন আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নেতা হিসেবে গড়ে তুলতে পারে।”


এই সদস্য অন্তর্ভুক্তি কার্যক্রমে নির্বাচিত সদস্যরা আন্তর্জাতিক মানসম্পন্ন লায়ন্স ও লিও পিন, স্বীকৃত লিও পরিচয়পত্র, আন্তর্জাতিক সদস্যপদ সনদপত্রসহ বিভিন্ন আকর্ষণীয় সুযোগ-সুবিধা ও উপহার লাভ করবেন।


ক্লাব সূত্রে জানানো হয়, এই কার্যক্রমে অংশগ্রহণের জন্য আসন সংখ্যা সীমিত। তাই আগ্রহী তরুণদের দ্রুত আবেদন করার আহ্বান জানানো হয়েছে।


আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের ঠিকানা:

https://dhaka-bandhan-leo.netlify.app/joinforthefuture


লিও ক্লাব অব ঢাকা বন্ধন বিশ্বাস করে—আজকের তরুণরাই আগামীর নেতৃত্ব। এই কার্যক্রমের মাধ্যমে সেবার মাধ্যমে নেতৃত্ব গড়ে তোলাই সংগঠনটির মূল লক্ষ্য।


thebgbd.com/NIT