ঢাকা | বঙ্গাব্দ

ইরান ও সিরিয়ার জন্য পোপের প্রার্থনা

পোপ বলেন, ‘আমার চিন্তা এখন মধ্যপ্রাচ্যের দিকে, বিশেষ করে ইরান ও সিরিয়ায়, যেখানে চলমান উত্তেজনা বহু মানুষের মৃত্যু ঘটাচ্ছে।’
  • অনলাইন ডেস্ক | ১১ জানুয়ারি, ২০২৬
ইরান ও সিরিয়ার জন্য পোপের প্রার্থনা পোপ লিও।

পোপ চতুর্দশ লিও রোববার তার সাপ্তাহিক অ্যাঞ্জেলাস প্রার্থনায় ইরানে বিক্ষোভে ও সিরিয়ার সংঘাতে নিহতদের জন্য প্রার্থনা করেছেন এবং সংলাপ ও শান্তির আহ্বান জানিয়েছেন। ভ্যাটিকান সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


পোপ বলেন, ‘আমার চিন্তা এখন মধ্যপ্রাচ্যে যা ঘটছে তার দিকে, বিশেষ করে ইরান ও সিরিয়ায়, যেখানে চলমান উত্তেজনা বহু মানুষের মৃত্যু ঘটাচ্ছে। আশা করি এবং প্রার্থনা করি ধৈর্যের সঙ্গে সংলাপ ও শান্তি চর্চা করা হবে-যা পুরো সমাজের সাধারণ কল্যাণে সহায়ক হবে।’


সূত্র: এএফপি


এসজেড