ঢাকা | বঙ্গাব্দ

‘উত্তেজনা প্রশমনে’ পুতিনের ফোন

পুতিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ করেছেন।
  • অনলাইন ডেস্ক | ১৬ জানুয়ারি, ২০২৬
‘উত্তেজনা প্রশমনে’ পুতিনের ফোন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ইসরায়েল ও ইরানের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে জানিয়েছে ক্রেমলিন। তিনি ইরান ও ইসরাইলের মধ্যে ‘উত্তেজনা প্রশমনে’ মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


শুক্রবার রাশিয়া ঘোষণা করেছে, পুতিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ করেছেন। দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে উত্তেজনা প্রশমনের প্রচেষ্টায় তিনি মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং প্রেসিডেন্ট উত্তেজনা প্রশমনে তার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।’ 


রাশিয়া ইরানের ঘনিষ্ঠ মিত্র। একইসঙ্গে দেশটি ইসরায়েলের সঙ্গেও ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে, যদিও ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের কর্মকাণ্ডের সমালোচনার কারণে সম্পর্ক কিছুটা তিক্ত হয়েছে। শুক্রবার নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে ক্রেমলিন জানিয়েছে, রাশিয়া তার ‘মধ্যস্থতা প্রচেষ্টা অব্যাহত রাখতে প্রস্তুত’ রয়েছে। তবে তারা বর্তমানে কী প্রচেষ্টা চালাচ্ছেন বা ইরানের বিক্ষোভ নিয়ে কোনো মন্তব্য করেননি।


সূত্র: এএফপি


এসজেড