ঢাকা | বঙ্গাব্দ

হামাসকে নিরস্ত্র হতে হবে

ট্রাম্প বলেন, ‘তাদের অস্ত্র ত্যাগ করতে হবে। আর যদি তারা সেটা না করে, তাহলে এটাই তাদের শেষ পরিণতি ঘটাবে।’
  • অনলাইন ডেস্ক | ২২ জানুয়ারি, ২০২৬
হামাসকে নিরস্ত্র হতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ‘বোর্ড অব পিস’-এর উদ্বোধনকালে বলেছেন, গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাসকে নিরস্ত্র হতে হবে, নইলে তারা নিজেদেরই শেষ পরিণতি ডেকে আনবে। দাভোস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


ট্রাম্প বলেন, ‘তাদের অস্ত্র ত্যাগ করতে হবে। আর যদি তারা সেটা না করে, তাহলে এটাই তাদের শেষ পরিণতি ঘটাবে।’ ইসলামপন্থী এই সংগঠন ‘হাতে রাইফেল নিয়ে জন্মেছে।’


সূত্র: এএফপি


এসজেড