ঢাকা | বঙ্গাব্দ

ভ্যানে নির্বাচনি প্রচারণায় এনসিপি প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে প্রচারণা চালিয়েছেন ১০ দলীয় জোট প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ।
  • নিজস্ব প্রতিবেদক | ২৩ জানুয়ারি, ২০২৬
ভ্যানে নির্বাচনি প্রচারণায় এনসিপি প্রার্থী ছবি : সংগৃহীত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে প্রচারণা চালিয়েছেন ১০ দলীয় জোট প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ।


শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে তিনি পিকআপ ভ্যানে করে শহরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে দেশ গঠনে পরিবর্তনের ডাক দিয়ে প্রচারণা চালান। এ সময় তিনি কাউতলী এলাকা থেকে বের হয়ে স্টেডিয়াম সড়ক, ফারুকী পার্ক সড়ক, টিএ রোড, কান্দিপাড়া, শিমরাইলকান্দিসহ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে যান।


গণসংযোগকালে তিনি সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন। তিনি কাঙ্খিত বাংলাদেশ গঠনে সংসদে যেতে ভোটারদের কাছে ভোট চান। এ সময় তার সাথে তার কর্মীসমর্থকরা উপস্থিত ছিলেন।


এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ সাংবাদিকদের জানান, মূলত রাজনীতিতে পরিবর্তনের বার্তা নিয়ে এসেছেন। কারণ আমরা চাই রাজনীতি সাধারণ মানুষের কাতারে নেমে আসুক। তাই আমাদের গাড়ি বহর কিংবা বড় শোডাউন নেই। 


মূলত একজন জনপ্রতিনিধি নির্বাচনে যত কম খরচ করবে ততই জনগণের জন্য কাজ করতে পারবে। কারণ যে জনপ্রতিনিধি অতিরিক্ত খরচ করে তারা দুর্নীতির পথে হাঁট আমরা চাই দুর্নীতিমুক্ত জনপ্রতিনিধি পেতে নির্বাচনে খরচ কমে আসুক। আমরা জনগণের সঙ্গে মিশে তাদের কথা সংসদে বলতে চাই।


thebgbd.com/NA