ঢাকা | বঙ্গাব্দ

পাকিস্তানের শপিং মলে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ৬৭

৬৭টি লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এই ঘটনায় মৃতদের পরিচয় নিশ্চিত করতে বর্তমানে ডিএনএ পরীক্ষার কাজ চলছে।
  • অনলাইন ডেস্ক | ২৪ জানুয়ারি, ২০২৬
পাকিস্তানের শপিং মলে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ৬৭ পাকিস্তান

পাকিস্তানের বৃহত্তম শহর করাচির একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৬৭ জনে দাঁড়িয়েছে। শুক্রবার স্থানীয় সরকারের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। করাচি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


তিনি বলেন, ‘৬৭টি লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।’ এই ঘটনায় মৃতদের পরিচয় নিশ্চিত করতে বর্তমানে ডিএনএ পরীক্ষার কাজ চলছে।


সূত্র: এএফপি


এসজেড