ঢাকা | বঙ্গাব্দ

নৌযানে ফের মার্কিন হামলা, নিহত ৩

মার্কিন সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে বিস্ফোরণে নৌকা ধ্বংস হওয়ার ভিডিও শেয়ার করেছে।
  • অনলাইন ডেস্ক | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
নৌযানে ফের মার্কিন হামলা, নিহত ৩ যুক্তরাষ্ট্র।

ক্যারিবিয়ান সাগরে মাদক চোরাচালানের অভিযোগে একটি নৌযানে গতকাল সোমবার মার্কিন হামলায় তিনজন নিহত হয়েছে বলে জানা গেছে। মার্কিন সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


সেপ্টেম্বরের শুরুতে কথিত চোরাচালান নৌযানগুলোকে লক্ষ্য করে অভিযান শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র। সর্বশেষ এই হামলাসহ নিহতের সংখ্যা কমপক্ষে ১৫০ জনে পৌঁছেছে। এই অঞ্চলে ওয়াশিংটনের বাহিনীর দায়িত্বে থাকা মার্কিন সাউদার্ন কমান্ড জানিয়েছে, নৌযানটি ‘ক্যারিবিয়ান অঞ্চলে পরিচিত মাদক-পাচারের রুট ধরে চলাচল করছিল এবং মাদক-পাচারে নিয়োজিত ছিল।’ মার্কিন সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে বিস্ফোরণে নৌকা ধ্বংস হওয়ার একটি ভিডিও শেয়ার করেছে।


সূত্র: এএফপি


এসজেড