ঢাকা | বঙ্গাব্দ

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ

  • নিজস্ব প্রতিবেদক | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ ছবি: সংগৃহীত।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইফতারের দাওয়াত দিয়েছে জামায়াতে ইসলামী। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম সাক্ষাৎ করেন।


সাক্ষাৎকালে তারা আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দাওয়াত জানান।


প্রধানমন্ত্রী এ সময় জামায়াতের আমিরের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অসুস্থতার খোঁজখবর নেন।


উল্লেখ্য, সাক্ষাৎ ও আমন্ত্রণ প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি।


thebgbd.com/NA