ঢাকা | বঙ্গাব্দ

ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার

  • নিজস্ব প্রতিবেদক | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার ছবি : সংগৃহীত।

নতুন পুলিশ কমিশনার যোগদান না করা পর্যন্ত মো. সরওয়ারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের দায়িত্ব পালন করতে হবে। এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জারিকৃত এক প্রজ্ঞাপনে বলা হয়, বিপিএম-সেবা পদকপ্রাপ্ত মো. সরওয়ার বর্তমানে অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) হিসেবে কর্মরত আছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ডিএমপির কমিশনারের দায়িত্বে থাকবেন।

প্রজ্ঞাপনটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরে স্বাক্ষরে জারি করা হয়।


thebgbd.com/NA