ঢাকা | বঙ্গাব্দ

ইরানে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র

কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ওয়াশিংটন ইসরায়েলের সঙ্গে যৌথ অভিযানের অংশ হিসেবে ইরানে এই হামলা শুরু করেছে।
  • অনলাইন ডেস্ক | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
ইরানে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র।

ইরানে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে। এর আগে তাদের দীর্ঘদিনের আঞ্চলিক শত্রু ইরানে হামলার কথা জানায় ইসরায়েল। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


একাধিক মার্কিন সংবাদমাধ্যম দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ওয়াশিংটন ইসরায়েলের সঙ্গে যৌথ অভিযানের অংশ হিসেবে ইরানে এই হামলা শুরু করেছে। এর আগে ইসরায়েল জানায়, তারা ইরানে হামলা চালিয়েছে এবং নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে এএফপি-র মন্তব্যের অনুরোধে পেন্টাগন কোনো সাড়া দেয়নি।


সূত্র: এএফপি


এসজেড