ইরানের বিরুদ্ধে হামলার পর, সোমবার ইরানকে নিয়ে জাতিসংঘের পরমাণু সংস্থা বিশেষ অধিবেশনের জন্য বৈঠক শুরু করেছে। ভিয়েনা থেকে এএফপি এ খবর জানিয়েছে।
ইরানের মূল মিত্র রাশিয়া শনিবার ভিয়েনার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএএইএ)-তে বৈঠকের অনুরোধ করে। এর আগে ইরানও এ বৈঠকের অনুরোধ জানিয়েছিল। এই বিশেষ বৈঠক আইএএইএ বোর্ড অব গভর্নরসের পূর্বনির্ধারিত সাধারণ অধিবেশনের আগে অনুষ্ঠিত হচ্ছে। এই বোর্ড ৩৫টি দেশের প্রতিনিধিত্ব করে।
হামলার পর, ইরানের পরমাণু কর্মসূচি তদারকি করা আইএএইএ শনিবার জানায়, ‘আমরা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এই অঞ্চলের মানুষের নিরাপত্তা রক্ষায় পরমাণু সংক্রান্ত ঝুঁকি এড়িয়ে চলার জন্য সংযম বজায় রাখার আহ্বান জানাচ্ছি।’
সূত্র: এএফপি
এসজেড