ঢাকা | বঙ্গাব্দ

জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মন্ত্রী টুকু

  • নিজস্ব প্রতিবেদক | ০৭ মার্চ, ২০২৬
জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মন্ত্রী টুকু ফাইল ছবি

জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। সরকার তেলের মূল্য বৃদ্ধির কোনো চিন্তা করছে না।


আজ শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।


জ্বালানি মন্ত্রী বলেন, আগামী ৯ তারিখ আরও দুটি ভেসেল আসছে। আগামীকাল থেকে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট কাজ শুরু করবে।


তিনি আরও বলেন, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে, যার কোনো যুক্তি নাই।


এছাড়া বিকল্প উৎস থেকে সরকার তেল সংগ্রহের চেষ্টা করছে বলেও জানান জ্বালানি মন্ত্রী।


thebgbd.com/NIT