ঢাকা | বঙ্গাব্দ

মজুদ তেল ছাড়ার প্রস্তাব আইইএ’র

মঙ্গলবার আইইএ’র ৩২টি সদস্য দেশের জ্বালানি কর্মকর্তাদের জরুরি বৈঠকে এ প্রস্তাব উত্থাপন করা হয়।
  • অনলাইন ডেস্ক | ১১ মার্চ, ২০২৬
মজুদ তেল ছাড়ার প্রস্তাব আইইএ’র আইইএ।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) তাদের ইতিহাসে সবচেয়ে বড় তেল মজুদ ছাড়ার প্রস্তাব দিয়েছে। মঙ্গলবার এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।


ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, পত্রিকাটি জানিয়েছে, ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলার  পর আইইএ সদস্য দেশগুলো বাজারে  ১৮২ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ে। এবার প্রস্তাবিত ছাড় এর চেয়েও বেশি হবে। জার্নালের তথ্যমতে, মঙ্গলবার আইইএ’র ৩২টি সদস্য দেশের জ্বালানি কর্মকর্তাদের জরুরি বৈঠকে এ প্রস্তাব উত্থাপন করা হয় এবং বুধবার এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।


সূত্র: এএফপি


এসজেড