ঢাকা | বঙ্গাব্দ

রাজবাড়ীতে পচা ডিম দিয়ে বিস্কুট-রুটি তৈরি, লাখ টাকা জরিমানা

  • নিজস্ব প্রতিবেদক | ১১ মার্চ, ২০২৬
রাজবাড়ীতে পচা ডিম দিয়ে বিস্কুট-রুটি তৈরি, লাখ টাকা জরিমানা ফাইল ছবি

রাজবাড়ীতে বেকারি পণ্য উৎপাদনে পচা ডিম ব্যবহার, স্যাকারিন ব্যবহার ও উৎপাদিত খাবারে অগ্রিম তারিখের ব্যবহারের অপরাধে মায়ের দোয়া বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


বুধবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার সদর উপজেলার ধুলদী জয়পুর এলাকার মো.আয়ুব আলীর মালিকানাধীন মায়ের দোয়া বেকারিতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী।


অভিযানের সময় নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী বেকারি পণ্য তৈরিতে পচা, দুর্গন্ধযুক্ত, নষ্ট ডিম ব্যবহার, স্যাকারিন ব্যবহার করা, পণ্যে অগ্রিম তারিখ প্রদান করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় বেকারি মালিক আয়ুব আলীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। প্রাপ্ত পচা ডিম জব্দ ও বিনষ্ট করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিকসহ জেলা আনসারের একটি দল।


thebgbd.com/NIT