কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ বুধবার তারা একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে এবং এ সময় দোহায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
কাতারের রাজধানীতে থাকা এএফপি’র এক সাংবাদিক বলেন, তিনি বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। এর কিছুক্ষণ পরই দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সশস্ত্র বাহিনী কাতারকে লক্ষ্য ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।’
সূত্র: এএফপি
এসজেড