ঢাকা | বঙ্গাব্দ

পশ্চিম ইরাকে নিহত বেড়ে ১৫

আনবার প্রদেশে অভিযান পরিচালনা কেন্দ্রকে লক্ষ্য করে ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ মার্কিন হামলায়’ হাশেদ আল-শাবির সদস্যরা নিহত হন।
  • অনলাইন ডেস্ক | ২৪ মার্চ, ২০২৬
পশ্চিম ইরাকে নিহত বেড়ে ১৫ ইরাক।

ইরাকের পশ্চিমাঞ্চলে মঙ্গলবার এক হামলায় সাবেক আধাসামরিক জোট হাশেদ আল-শাবির-এর একজন কমান্ডার এবং আরও ১৪ জন যোদ্ধা নিহত হয়েছে। সংগঠনটির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে হতাহতের নতুন সংখ্যা তুলে ধরা হয় এবং এই হত্যাকান্ডের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা  হয়েছে। বাগদাদ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।


বিবৃতিতে বলা হয়, পশ্চিম আনবার প্রদেশে অভিযান পরিচালনা কেন্দ্রকে লক্ষ্য করে ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ মার্কিন হামলায়’ হাশেদ আল-শাবির সদস্যরা নিহত হন। এর আগে নিহতের সংখ্যা সাতজন বলা হয়। পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) নামেও পরিচিত হাশেদ আল-শাবি, এখন ইরাকের নিয়মিত সেনাবাহিনীর অংশ। তবে এতে ইরানপন্থী কিছু গোষ্ঠীও রয়েছে।


সূত্র: এএফপি


এসজেড