ঢাকা | বঙ্গাব্দ

শরণখোলায় কিশোরীকে গলা কেটে হত্যা,খালা আটক

  • নিজস্ব প্রতিবেদক | ২৫ মার্চ, ২০২৬
শরণখোলায় কিশোরীকে গলা কেটে হত্যা,খালা আটক ফাইল ছবি

বাগেরহাটের শরণখোলা উপজেলায় রিয়া মনি (১৫) নামে এক কিশোরীকে গলা কেটে হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার রাজৈর গ্রাম থেকে ওই কিশোরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের আপন খালা হামিদা বেগমকে আটক করা হয়েছে।

নিহত রিয়া মনি স্থানীয় আজিম শেখ ও হনুফা বেগম দম্পতির সন্তান। ছোটবেলা থেকেই সে রাজৈর গ্রামে নানি হালিমা বেগমের বাড়িতে লালিত-পালিত হচ্ছিল।

ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে রাস্তার ওপর রিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশের পাশাপাশি পিবিআই, সিআইডি ও ডিবি পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। বিকেলে নিথর দেহের অদূরেই ঝোপঝাড় থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো অস্ত্র উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

তদন্ত ও আটক প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার পর থেকে নিহতের খালা হামিদা বেগমের আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমরা ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করছি। প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। সন্দেহের ভিত্তিতে নিহতের খালাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


thebgbd.com/NIT