ঢাকা | বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে আরও তৎপরতা

রুশ প্রেসিডেন্ট পুতিন মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ অবসানে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছেন।
  • অনলাইন ডেস্ক | ০২ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে আরও তৎপরতা ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ অবসানে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছেন।


মস্কো থেকে এএফপি জানায়, ফোনালাপের বিষয়ে ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, উভয় পক্ষ দ্রুত যুদ্ধ অবসান এবং সংঘাতের দীর্ঘমেয়াদি সমাধানে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে। ইরানি ড্রোন হামলার মোকাবিলা করছে এমন এক সময় ইউক্রেন ও  সৌদি আরবের মধ্যে বিমান প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর এ ফোনালাপ সংঘটিত হলো।


সূত্র: এএফপি


এসজেড