ঢাকা | বঙ্গাব্দ

রেকর্ড ট্রান্সফারে এনজোকে দলে ভেড়াতে পারে রিয়াল মাদ্রিদ

  • নিজস্ব প্রতিবেদক | ২৭ এপ্রিল, ২০২৬
রেকর্ড ট্রান্সফারে এনজোকে দলে ভেড়াতে পারে রিয়াল মাদ্রিদ ফাইল ছবি

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ আসন্ন মৌসুমকে সামনে রেখে মিডফিল্ডে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে। সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতেই আছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা এনজো ফার্নান্দেজ। 


ক্লাব সূত্রের খবর, ফার্নান্দেজের নেতৃত্বগুণ, ম্যাচের গতি নিয়ন্ত্রণের সক্ষমতা এবং সৃজনশীলতা, সব মিলিয়ে তিনি রিয়ালের দীর্ঘমেয়াদি পরিকল্পনার সঙ্গে পুরোপুরি মানানসই। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নিজেও তাকে দলে আনার ব্যাপারে আগ্রহী এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছেন।



এই ট্রান্সফার সম্পন্ন করতে রিয়াল মাদ্রিদ প্রায় ১২০ মিলিয়ন ইউরোর বিশাল প্রস্তাব প্রস্তুত করছে বলে জানা গেছে। যদিও অঙ্কটি বেশ বড়, তবু ক্লাবটির বিশ্বাস, ফার্নান্দেজের বর্তমান পারফরম্যান্স ও ভবিষ্যৎ সম্ভাবনার বিচারে এটি একটি যৌক্তিক বিনিয়োগ।


অন্যদিকে, ইংলিশ ক্লাব চেলসি শুরুতে তাদের এই তারকা মিডফিল্ডারকে ছাড়তে অনাগ্রহী। ফার্নান্দেজকে ভবিষ্যতের কেন্দ্রীয় স্তম্ভ হিসেবেই ভাবছে তারা।



তবে ক্লাবের ভেতরের অস্থিরতা এবং সাম্প্রতিক কিছু মতবিরোধ পরিস্থিতিকে কিছুটা জটিল করে তুলেছে।


স্ট্যামফোর্ড ব্রিজে তার কিছু মন্তব্য এবং অভ্যন্তরীণ টানাপড়েন ভালোভাবে গ্রহণ করা হয়নি বলেও গুঞ্জন রয়েছে। ফলে পরিস্থিতির পরিবর্তন হলে চেলসি শেষ পর্যন্ত প্রস্তাব বিবেচনা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।


এদিকে, লা লিগা-তে খেলার সম্ভাবনাও ইতিবাচকভাবে দেখছেন এনজো ফার্নান্দেজ।


রিয়াল মাদ্রিদের স্থিতিশীলতা, প্রতিযোগিতামূলক পরিবেশ এবং শিরোপা জয়ের সুযোগ তাকে আকৃষ্ট করতে পারে।


thebgbd.com/NIT