ঢাকা | বঙ্গাব্দ

দ্বিতীয়বার বিয়ের ৪ মাস না যেতে আবারও বিচ্ছেদ

  • নিজস্ব প্রতিবেদক | ০৯ মে, ২০২৬
দ্বিতীয়বার বিয়ের ৪ মাস না যেতে আবারও বিচ্ছেদ ফাইল ছবি

আলোচিত তরুণ ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান এবং তার স্ত্রী সাবিকুন্নাহার সারার সংসার আবারও ভেঙে গেছে। গত বছরের ২ ডিসেম্বর দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মাত্র ৪ মাসের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে। গত রমজানের চাঁদরাতেই আবু ত্বহা আদনান তার স্ত্রীকে তালাক দিলেও বিষয়টি এতদিন গোপন ছিল।

​আজ শনিবার (৯ মে) সাবিকুন্নাহার সারা নিজেই এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন।

​সারা জানান, গত রমজানের চাঁদরাতেই তাদের মধ্যে চূড়ান্ত বিচ্ছেদ সম্পন্ন হয়। আবু ত্বহা আদনান তাকে তালাক প্রদান করেন।

​উল্লেখ্য, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে গত বছরের ২১ অক্টোবর তাদের মধ্যে প্রথমবার বিচ্ছেদ ঘটেছিল। পরবর্তীতে ২ ডিসেম্বর ২০২৫ তারিখে তারা আবারও ঘটা করে বিয়ে করেন। তবে দ্বিতীয় দফার এই দাম্পত্য জীবনও স্থায়ী হলো না।


thebgbd.com/BYB