তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। তাঁর দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) বিধানসভা নির্বাচনে ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসে। পরে কংগ্রেস, বামদল, ভিসিকে, আইইউএমএল-এর সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা পায় বিজয়ের দল।
প্রায় সাত দশক পরে এই প্রথম তামিলনাড়ুতে ডিএমকে বা এআইএডিএমকে-র বাইরে অন্য কোনও দল সরকার গঠন করল।
বিজয়ের মোট সম্পত্তি
নির্বাচনী হলফনামা অনুযায়ী, বিজয়ের মোট সম্পত্তির পরিমাণ ৬২৪ কোটি টাকা। এর মধ্যে স্থাবর সম্পত্তির মূল্য প্রায় ২২০ কোটি টাকা এবং অস্থাবর সম্পত্তির মূল্য প্রায় ৪০৪ কোটি টাকা। তাঁর কোনো ঋণ নেই।
সেভিংস অ্যাকাউন্ট
বিজয়ের সম্পদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলa একটি সেভিংস অ্যাকাউন্টে জমা থাকা ২১৩ কোটি টাকারও বেশি অর্থ। ইন্ডিয়ান ওভারসিজ় ব্যাঙ্কের সালিগ্রামাম শাখার এই অ্যাকাউন্টেই তাঁর মোট অস্থাবর সম্পদের বড় অংশ রাখা আছে। ২০২৪-২৫ অর্থবর্ষে তাঁর মোট আয় ছিল ১৮৪.৫৩ কোটি টাকা।
ফিক্সড ডিপোজ়িট
বিজয় বিভিন্ন ব্যাঙ্কে মোট ১০০ কোটি টাকা ফিক্সড ডিপোজ়িট হিসেবে রেখেছে
• অ্যাক্সিস ব্যাঙ্কে ৪০ কোটি টাক
• ইন্ডিয়ান ওভারসিজ় ব্যাঙ্কে ২৫ কোটি টাকা
• এইচডিএফসি ব্যাঙ্কে ২০ কোটি টাকা
• স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ১৫ কোটি টাকা
অর্থাৎ তাঁর লিক্যুইড সম্পদের বড় অংশই ব্যাঙ্ক ডিপোজ়িটে রাখা, যেখানে ঝুঁকি কম এবং রিটার্ন তুলনামূলক নিশ্চিত।
শেয়ার বাজারে লগ্নি প্রায় নেই
বিজয়ের শেয়ার বাজারে বিনিয়োগ অত্যন্ত সীমিত। তাঁর মোট ইক্যুইটি লগ্নির পরিমাণ ২০ লক্ষ টাকারও কম।
• জয়া নগর প্রপার্টি প্রাইভেট লিমিটেডে শেয়ার: ১৯.৬৯ লক্ষ টাকা
• ইন্ডিয়ান ওভারসিজ় ব্যাঙ্কের শেয়ার: ৯,৬০০ টাকা
• সান পেপার মিল লিমিটেডের শেয়ার: ২৫,০০০ টাকা
তাঁর মোট সম্পদের মাত্র ০.০৪ শতাংশেরও কম শেয়ার বাজারে বিনিয়োগ করা হয়েছে।
চেন্নাই জুড়ে বিপুল রিয়েল এস্টেট
বিজয়ের স্থাবর সম্পদের মোট মূল্য প্রায় ২২০ কোটি টাকা।
• ১০টি আবাসিক সম্পত্তি: প্রায় ১১৫ কোটি টাকা
• বাণিজ্যিক সম্পত্তি: প্রায় ৮২.৮ কোটি টাকা
• অনাবাদি জমি: প্রায় ২২ কোটি টাকা
• কোডাইকানালের ভাট্টাপাট্টি গ্রামে কৃষিজমি: ২০ লক্ষ টাকা
গাড়ির কালেকশন
বিজয়ের নামে একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে।
• ২০২৪ টয়োটা লেক্সাস ৩৫০— ৩.০১ কোটি টাকা
• ২০২৪ BMW i7— ২ কোটি টাকা
• ২০২৪ টয়োটা ভেলফায়ার— ১.৬৩ কোটি টাকা
• ২০২০ BMW 530— ৮০.৫ লক্ষ টাকা
• ২০২৪ মারুতি সুইফ্ট— ৫.৩৫ লক্ষ টাকা
• ২০২৫ TVS XL সুপার— ৬৭,৪০০ টাকা
সোনা, রুপো ও পারিবারিক ঋণ
বিজয়ের কাছে ৮৮৩ গ্রাম সোনা ও রুপোর সামগ্রী রয়েছে, যার মোট মূল্য প্রায় ১.২ কোটি টাকা। এ ছাড়া পরিবারের সদস্যদেরও ঋণ দিয়েছেন তিনি।
• স্ত্রী সঙ্গীতা বিজয়কে ১২.৬ কোটি টাকা
• জেসন সঞ্জয়কে ৮.৭৮ লক্ষ টাকা
• দিব্যা সাশাকে ৪.৬ লক্ষ টাকা
বিজয়ের আয়ের উৎস হিসেবে হলফনামায় উল্লেখ করা হয়েছে অভিনয় ও অন্যান্য পেশাগত আয়, ব্যাঙ্কের সুদ এবং ভাড়া থেকে প্রাপ্ত টাকা। নগদ, ফিক্সড ডিপোজ়িট এবং সম্পত্তি নির্ভর এই রক্ষণশীল বিনিয়োগ কৌশলই তাঁকে দেশের অন্যতম ধনী অভিনেতা-রাজনীতিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
সূত্র: এই সময়
thebgbd.com/NA