ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে ‘গ্যাস বিস্ফোরণে’ দগ্ধ ১২

  • নিজস্ব প্রতিবেদক | ১৩ মে, ২০২৬
নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে ‘গ্যাস বিস্ফোরণে’ দগ্ধ ১২ ছবি : সংগৃহীত।


নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেড বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে অন্তত ১২ জন দগ্ধ হয়েছেন।

বুধবার (১৩ মে) দুপুরে এ দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বেলা ২টার দিকে দগ্ধদের তার হাসপাতালে আনা হয়।’ 

তাৎক্ষণিকভাবে দগ্ধদের বিস্তারিত নাম-পরিচয় পাওয়া যায়নি।

thebgbd.com/NA