ঢাকা | বঙ্গাব্দ

মুগদায় লাশের লাশের ৭ টুকরোর উদ্ধারের ঘটনায় মা-মেয়ে গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক | ১৮ মে, ২০২৬
মুগদায় লাশের লাশের ৭ টুকরোর উদ্ধারের ঘটনায় মা-মেয়ে গ্রেপ্তার ছবি : সংগৃহীত।

পরকীয়া প্রেমের জেরে রাজধানীর মুগদায় সৌদি প্রবাসী মোকাররম মিয়াকে হত্যা করে মরদেহ আট টুকরো করার ঘটনায় মূল পরিকল্পনাকারী হেলেনা ও তার মেয়েকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩।


সোমবার (১৮ মে) দুপুরে র‌্যাব-৩ এর সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।


র‌্যাব জানায়, নিহতের পরিচয় গোপন করতে মরদেহের টুকরোগুলো পলিথিনে ভরে মান্ডার বিভিন্ন আবর্জনার স্তূপে ফেলে দেওয়া হয়। মূল অভিযুক্ত তাসলিমাকে গ্রেপ্তারে অভিযান চলছে।


র‍্যাব আরও জানায়, প্রবাসী মোকাররম মিয়ার সাথে তাসলিমা আক্তারের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। গত ১৩ মে মোকাররম দেশে ফিরে তাসলিমার বান্ধবী হেলেনার বাসায় ওঠেন। সেখানে বিয়ে ও টাকা ফেরত নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আপত্তিকর ছবি ছড়ানোর হুমকি দিলে মোকাররমকে হত্যার পরিকল্পনা করে তাসলিমা। সেদিন রাতেই হেলেনার ১৩ বছরের শিশুক ধর্ষণ চেষ্টা করলে তাসলিমার পরিকল্পনায় যুক্ত হয় হেলেনাও। সে অনুযায়ী হত্যার পর দেহ খণ্ডিত করা হয়।


র‌্যাব জানায়, হত্যাকাণ্ডের পর মরদেহ বাথরুমে রেখে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে ঘাতকেরা। পরে গভীর রাতে মোকাররমের দেহের ৭টি টুকরো ময়লার স্তূপে এবং মাথাটি এক কিলোমিটার দূরে ফেলে দেওয়া হয়। ১৭ মে এলাকা জুড়ে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।


তথ্যপ্রযুক্তির সহায়তায় নরসিংদী থেকে হেলেনা ও তার মেয়ে হালিমাকে গ্রেপ্তার করে র‍্যাব-৩। তবে ঘটনার মূল হোতা তাসলিমা আক্তার হাসনা এখনো পলাতক।


thebgbd.com\NA