সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়ন এলাকায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় জনতা দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। শুক্রবার (২২ মে) রাতে উপজেলার কান্দিগাঁও ইউনিয়ন এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন সালমান শাহ ও আলী হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে ওই কিশোরীর ওপর নির্যাতনের সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় ঘটনাস্থল থেকে স্থানীয় জনতা ওই দুই যুবককে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদেরকে থানায় নিয়ে যায়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে চিকিৎসা ও প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামিদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
thebgbd.com/NIT