ঢাকা | বঙ্গাব্দ

সব সরকারি দপ্তরের জন্য জরুরি নির্দেশনা

সোমবার (৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে।
  • অনলাইন ডেস্ক | ০৩ আগস্ট, ২০২৬
সব সরকারি দপ্তরের জন্য জরুরি নির্দেশনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ফাইল ছবি

আগামী ২৫ মে ২০২৭ পর্যন্ত সব সরকারি দপ্তরের দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’-এর নির্ধারিত লোগো ব্যবহারের নির্দেশ দিয়েছে সরকার। সোমবার (৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময় পর্যন্ত সব ধরনের দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’-এর লোগো যথাযথভাবে ব্যবহার করতে হবে। লোগোটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের নোটিশ বোর্ড থেকে সংগ্রহ করা যাবে।

এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরকে অনুরোধ জানানো হয়েছে।

সরকারি উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও সাহিত্য নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে সরকারি দাপ্তরিক যোগাযোগে ‘নজরুল বর্ষ’-এর লোগো ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।