ঢাকা | বঙ্গাব্দ

ইয়ামাল-এমবাপ্পের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের

  • নিজস্ব প্রতিবেদক | ২৭ অক্টোবর, ২০২৬
ইয়ামাল-এমবাপ্পের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের ফাইল ছবি

এবারের ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন। লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পের হৃদয় ভেঙে ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার পেলেন এই ইংলিশ ফুটবলার।


বায়ার্ন মিউনিখের জার্সিতে গোলের পর গোল করে আলোচনায় থাকা কেইনের জন্য এটি ক্যারিয়ারের অন্যতম বড় স্বীকৃতি। এই অর্জনের মধ্য দিয়ে দীর্ঘ ২৫ বছর পর ইংল্যান্ডের কোনো পুরুষ ফুটবলার আবারও জিতলেন ব্যালন ডি’অর।


কেইনের হাতে ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর


গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল করেন কেইন। এর মধ্যে বায়ার্নের হয়ে ৫১ ম্যাচে করেন ৬১ গোল। এক মৌসুমে বায়ার্নের আর কোনো খেলোয়াড় এত গোল করতে পারেননি। ইংল্যান্ডকে বিশ্বকাপে ও বায়ার্নকে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও তোলেন কেইন।


পুরস্কার নিতে মঞ্চে উঠে নিজের আবেগ ধরে রাখতে পারেননি কেইন। বিস্ময় প্রকাশ করে বলেন, ‘বাহ, বাহ, বাহ।’ এরপর নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি প্রায় বাকরুদ্ধ। লন্ডনে এই আয়োজন হওয়ায় মুহূর্তটি আমার কাছে আরও বিশেষ হয়ে উঠেছে। আজকের রাতটি আমার জন্য যেন শুভ বার্তা নিয়ে এসেছে। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ।’


রোনালদো নাজারিওর কাছ থেকে ব্যালন ডি’অর ট্রফি নেন হ্যারি কেইন


ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কেইন বলেন, এবারের পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা ছিল কঠিন। অনুষ্ঠানে উপস্থিত বিশ্বের সেরা ফুটবলারদের পাশাপাশি সব বিজয়ী ও মনোনীত খেলোয়াড়কে অভিনন্দনও জানান তিনি। তার মতে, অধ্যবসায় ও কঠোর পরিশ্রম যে সাফল্যের পথ তৈরি করে দিতে পারে, এবারের আয়োজন তারই প্রমাণ।



thebgbd.com/BYB