ঢাকা | বঙ্গাব্দ

গাজায় ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত চায় রেডক্রস

ফিলিস্তিনি ভূখণ্ডে দুর্ভিক্ষ ঘোষণার বিষয়টি ‘তাৎক্ষণিক ও বাস্তব পদক্ষেপ নেওয়ার জন্য একটি অনুঘটক হিসেবে কাজ করবে’।
  • অনলাইন ডেস্ক | ২৩ আগস্ট, ২০২৫
গাজায় ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত চায় রেডক্রস বিধ্বস্ত গাজা।

জাতিসংঘ গাজায় দুর্ভিক্ষ ঘোষণার পর ইসরায়েলকে খাদ্য, পানি ও ওষুধসহ বেসামরিক জনগণের মৌলিক চাহিদা পূরণের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি)।


জেনেভা থেকে এএফপি জানায়, আইসিআরসি এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় ইসরায়েল একটি দখলদার শক্তি হিসেবে গাজার বেসামরিক জনগণের মৌলিক চাহিদা পূরণের দায়িত্ব বহন করে। দেশটি এর সব ধরনের সম্পদ ব্যবহার করে তা নিশ্চিত করতে হবে। রেডক্রস আরও জানায়, ফিলিস্তিনি ভূখণ্ডে দুর্ভিক্ষ ঘোষণার বিষয়টি ‘তাৎক্ষণিক ও বাস্তব পদক্ষেপ নেওয়ার জন্য একটি অনুঘটক হিসেবে কাজ করবে’।


সূত্র: এএফপি


এসজেড