দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আমাজনীয় একটি সম্প্রদায়ে মাদক চাষ এবং ভিন্নমতাবলম্বী গেরিলাদের আবাসস্থলে কলম্বিয়ার ৩৩ জন সেনাকে তিন দিন বন্দি করে রাখার পর বৃহস্পতিবার সকলকে মুক্তি দেওয়া হয়েছে। শুক্রবার দেশটির ন্যায়পালের অফিস একথা জানিয়েছে। বোগাটা থেকে এএফপি আজ এই খবর জানিয়েছে।
সোমবার গেরিলাদের সঙ্গে সৈন্যদের তীব্র সংঘর্ষের পর স্থানীয় গ্রামবাসীরা সেনাদের পালানোর গতি রোধে রাস্তা অবরোধ করে রাখে। বামপন্থী গুস্তাভো পেট্রোর সরকার এই ঘটনাকে অপহরণ বলে মনে করে। ন্যায়পালের অফিসের অধিকার গোষ্ঠীর প্রধান আইরিস মেরিন এক্স-এ এক বার্তায় বলেছেন, ‘এই মুহূর্তে সেনারা গ্রাম থেকে সরে যাচ্ছে।’
সূত্র: এএফপি
এসজেড