ঢাকা | বঙ্গাব্দ

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১০

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে বেশ কয়েকজন আহত যাত্রীকে বাস থেকে নেমে আসতে দেখা গেছে।
  • অনলাইন ডেস্ক | ১০ সেপ্টেম্বর, ২০২৫
মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১০ দুর্ঘটনাকবলিত বাসটি।

মেক্সিকোতে মালবাহী ট্রেনের সঙ্গে দোতলা বাসের সংঘর্ষে ১০ জন নিহত ও ৪১ জন আহত হয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় রাজ্যে এ দুর্ঘটনা ঘটেছে। মেক্সিকো সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


স্থানীয় গণমাধ্যমে সম্প্রচারিত নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বাসটি রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ৬০ মাইল (১০০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে আতলাকোমুলকোতে রেললাইন পার হতে যাওয়ার সময় ট্রেনটি ওই বাসকে ধাক্কা দিচ্ছে। 


মেক্সিকো রাজ্যের নাগরিক সুরক্ষা কর্মকর্তা আদ্রিয়ান হার্নান্দেজ বলেছেন, আতলাকোমুলকোতে মালবাহী ট্রেনের সঙ্গে দোতলা বাসের সংঘর্ষে ১০ জন নিহত ও ৪১ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর। বাসের চালককে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি স্থানীয় প্রসিকিউটরের কার্যালয়ের হেফাজতে রয়েছেন।


সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে বেশ কয়েকজন আহত যাত্রীকে বাস থেকে নেমে আসতে দেখা গেছে। অন্যদিকে ঘটনাস্থলের ছবিতে বাসটির পুরো ছাদ ও পিছনের অংশ দেখা যাচ্ছে না। সংঘর্ষে এগুলো গুড়িয়ে গেছে।


সূত্র: এএফপি


এসজেড