ঢাকা | বঙ্গাব্দ

কার্ক হত্যার সন্দেহভাজন গ্রেপ্তার

৩১ বছর বয়সী কার্ক বুধবার ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে একটি বড় সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
  • অনলাইন ডেস্ক | ১৩ সেপ্টেম্বর, ২০২৫
কার্ক হত্যার সন্দেহভাজন গ্রেপ্তার টাইলার রবিনসন

কট্টর ডানপন্থী মার্কিন অ্যাকটিভিস্ট চার্লি কার্কের হত্যায় সন্দেহভাজন হিসেবে অবশেষে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কর্তৃপক্ষের গ্রেপ্তার ঘোষণার পর, কার্কের বিধবা স্ত্রী শুক্রবার প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি তার স্বামীর সৃষ্ট কাজ ও আন্দোলন অব্যাহত রাখবেন। ওরেম, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বার্তা সংস্থা থেকে এএফপি এ খবর জানায়।


ইউটাহের গভর্নর স্পেন্সার কক্স শুক্রবার ভোরে এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা তাকে পেয়েছি। সন্দেহভাজন ব্যক্তি টাইলার রবিনসন (২২) নামে পরিচিত। নিরাপত্তা ক্যামেরার ছবিগুলো প্রকাশের পর, তার বাবা তাকে ধরে ফেলে এবং তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


৩১ বছর বয়সী কার্ক বুধবার ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে একটি বড় সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। কার্ক যুক্তরাষ্ট্রের ডানপন্থী মহলে প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন, যিনি ট্রাম্পকে গত নভেম্বরে তার নির্বাচনী জয়ে যুব ভোটারদের ভোট সংগ্রহে সহায়তা করেন। 


বিধবা এরিকা কার্ক শুক্রবার আবেগঘন এক ভাষণে বলেন, আমার স্বামী একজন নিখুঁত বাবা, নিখুঁত স্বামী ছিলেন। আমার স্বামীর হত্যাকারী জানে না, সে কী করেছে। আপনি জানেন না, এই স্ত্রীর মনে যে আগুন জ্বালিয়েছেন, বিধবার অশ্রু বিশ্বব্যাপী যুদ্ধের হুঙ্কারের মতো প্রতিধ্বনিত হবে। 


কার্কের হত্যার সংবাদ যুক্তরাষ্ট্রের সব কেবল নিউজ চ্যানেল ৪৮ ঘণ্টা ধরে কভারেজ দখল করেছে। এই ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।


হত্যায় যে অস্ত্রটি ব্যবহার হয়েছে বলে মনে করা হয়, তার অব্যবহৃত বুলেটের খোলে পাওয়া চিহ্নগুলো নিয়ে জল্পনা শুরু হয়েছে। একটি কার্তুজে ‘হে ফ্যাসিবাদী!’ ‘ক্যাচ!’ আর অন্যটিতে ‘বেলা সিয়াও’ লেখা ছিল।


সম্প্রতি অনলাইনে বিশেষ কিছু মহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ইতালীয় ফ্যাসিবাদ বিরোধী গান নতুনভাবে ব্যবহৃত হচ্ছে। অন্যান্য কার্তুজগুলোতে প্রতীক ও শব্দ ব্যবহার করা হয়, যা অনলাইন গেমিং সংস্কৃতি থেকে এসেছে বলে মনে হচ্ছে।


রবিনসনকে গ্রেপ্তার করতে কর্তৃপক্ষের ৩৩ ঘন্টা সময় লেগেছে। তবে, মামলার সঙ্গে সম্পর্কিত না হওয়া দুই ব্যক্তিকে আটক করার পর ছেড়ে দেওয়ার পর পুলিশ ও এফবিআই’র মধ্যে ঝামেলা দেখা দিয়েছে। বৃহস্পতিবারের শেষের দিকে, ওরেমের কর্মকর্তারা সন্দেহভাজন ব্যক্তির পোশাক ও প্রাথমিক গতিবিধি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করেন। 


তাকে শনাক্ত করতে জনসাধারণের কাছে সাহায্য করার জন্য অনুরোধ করেন। এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেন, অবশেষে বৃহস্পতিবার রাত ১০টায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গভর্নর কক্স অভিযুক্ত খুনির পরিবারের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


তিনি বলেন, ১১ সেপ্টেম্বর সন্ধ্যায়, টাইলার রবিনসনের পরিবারের একজন সদস্য ওয়াশিংটন কাউন্টি শেরিফের অফিসে যোগাযোগ করে তথ্য দেন, রবিনসন তাদের কাছে স্বীকার করেছেন বা ইঙ্গিত করেছেন যে তিনি ঘটনাটি করেছেন।


সূত্র: এএফপি


এসজেড