ঢাকা | বঙ্গাব্দ

এবার রুপার দামেও বেড়েছে

  • নিজস্ব প্রতিবেদক | ১৬ সেপ্টেম্বর, ২০২৫
এবার রুপার দামেও বেড়েছে ফাইল ছবি

স্বর্ণের পর এবার দেশের বাজারে বেড়েছে রুপার দামও। ভরিতে ৬৬৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৭৬ টাকা। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে রুপার মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।


thebgbd.com/NIT