ঢাকা | বঙ্গাব্দ

সময়ের চাহিদায় বিএনপি আধুনিকায়ন করছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপি সবসময়ই নিজেকে আধুনিকায়ন করেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সময়ের চাহিদায় বিএনপি আধুনিকায়ন করছে: তারেক রহমান ছবি : সংগৃহীত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপি সবসময়ই নিজেকে আধুনিকায়ন করেছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, তরুণদের কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতিসহ ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে দলের নীতিমালা গড়ে উঠেছে।


বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এসব কথা বলেন।


তিনি লিখেন, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি জনগণের আস্থা পুনর্গঠনে কাজ করছে। এজন্য তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করা হচ্ছে। দুর্নীতি ও অসদাচরণের দায়ে ৭ হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।


তারেক রহমান বলেন, “আমরা চাই বিএনপি হোক সেবা, ন্যায়বিচার ও দক্ষতার প্রতীক; বিভাজন বা সুবিধাভোগের নয়।” তিনি আরও যোগ করেন, তরুণদের প্রত্যাশা পূরণে বাস্তব সুযোগ তৈরি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং দেশকে একটি সম্মানিত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।


thebgbd.com/NA