ঢাকা | বঙ্গাব্দ

জাতিসংঘ অধিবেশনে ড. ইউনূসের সফরসঙ্গী জামায়াত-এনসিপির ২ নেতা

প্রধান উপদেষ্টা ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।
  • নিজস্ব প্রতিবেদক | ২১ সেপ্টেম্বর, ২০২৫
জাতিসংঘ অধিবেশনে ড. ইউনূসের সফরসঙ্গী জামায়াত-এনসিপির ২ নেতা ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আরও দুই নেতা।


তারা হলেন— জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. নকিবুর রহমান তারেক এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।


এর আগে জানানো হয়, প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন যুক্তরাষ্ট্র যাচ্ছেন।


আজ রাতেই প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন। তিনি আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। সবকিছু ঠিক থাকলে ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার।


thebgbd.com/BYB