ঢাকা | বঙ্গাব্দ

দ্বিতীয়বারের মতো কোপা ট্রফি জিতলেন ইয়ামাল

মাত্র ১৮ বছর বয়সেই টানা দ্বিতীয়বার কোপা ট্রফি জেতার অনন্য কীর্তি গড়লেন ইয়ামাল। গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সই এনে দিয়েছে তাকে এই স্বীকৃতি।
  • নিজস্ব প্রতিবেদক | ২৩ সেপ্টেম্বর, ২০২৫
দ্বিতীয়বারের মতো কোপা ট্রফি জিতলেন ইয়ামাল ফাইল ছবি

বার্সেলোনার লামিন ইয়ামাল, নাকি পিএসজির উসমান দেম্বেলে, প্রশ্নটা ছিল অনেক দিন ধরেই। যদিও এবছর ২১ বছরের কম বয়সী সেরা খেলোয়াড়ের পুরস্কার কোপা ট্রফি জিতলেন স্পেন ও বার্সেলোনা তারকা লামিনে ইয়ামাল। তার হাতে ট্রফি তুলে দেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক ডিফেন্ডারর রাফায়েল ভারান। এটি বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও।


মাত্র ১৮ বছর বয়সেই টানা দ্বিতীয়বার কোপা ট্রফি জেতার অনন্য কীর্তি গড়লেন ইয়ামাল। গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সই এনে দিয়েছে তাকে এই স্বীকৃতি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচে ১৮ গোলের পাশাপাশি সতীর্থদের ২৫টি গোল করিয়েছেন তিনি।


সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে থিয়েত্র দু শাতেলে ব্যালন ডি’অর ট্রফিটা যদিও দেম্বেলের হাতেই ওঠে।


যদিও সঞ্চালক ইয়ামালকে কোপা ট্রফি পাওয়ার পর বলেন, গতবারও আপনি এ ট্রফি জিতেছেন। এবার কি ‘বিগ ওয়ান’ (ছেলেদের বর্ষসেরা) জিততে প্রস্তুত? ইয়ামাল যেন একটু লজ্জা পেয়েই বললেন, ‘আমি জানি না।’


ইয়ামাল মঞ্চ থেকে নেমে যাওয়ার সময় খুলিত বললেন, ‘সম্ভবত আবার দেখা হবে!’ ইয়ামাল একটু অবাক চাহনিতে হেসে ফেললেন। ফরাসি কিংবদন্তি রেমন্ড কোপার নামে এই পুরস্কারের নাম রাখা হয়।


উল্লেখ্য, এবারের ব্যালন ডি’অরে শীর্ষ দশে থাকা আরও চারজনই পিএসজির—ভিতিনিয়া (তৃতীয়), আসরাফ হাকিমি (ষষ্ঠ), জিয়ানলুইজি দোন্নারুমা (নবম) ও নুনো মেন্ডেস (দশম)।


লিভারপুলের মোহামেদ সালাহ হয়েছেন চতুর্থ এবং চেলসি তারকা কোল পালমার অষ্টম। গতবারের বিজয়ী ম্যানচেস্টার সিটির রদ্রি এবার চোটের কারণে শর্টলিস্টেই জায়গা পাননি।


thebgbd.com/NIT