ঢাকা | বঙ্গাব্দ

ঢাকায় মিছিলে নেমে একদিনেই আটক আ. লীগের ২৪৪ নেতাকর্মী

  • নিজস্ব প্রতিবেদক | ২৪ সেপ্টেম্বর, ২০২৫
ঢাকায় মিছিলে নেমে একদিনেই আটক আ. লীগের ২৪৪ নেতাকর্মী ফাইল ছবি

রাজধানী ঢাকায় ঝটিকা মিছিলে নেমে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. নজরুল ইসলাম।

তিনি জানান, আজ রাজধানীল বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ঝটিকা মিছিলের চেষ্টা চালায়। এসব মিছিল থেকে এখন পর্যন্ত ২৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এতে গোয়েন্দা পুলিশ ও স্থানীয় জনতা সহায়তা করেছে। আটক নেতাকর্মীদের কাছ থেকে ১৪টি ককটেল এবং ৬০টি ব্যানার উদ্ধার করেছে ডিএমপি পুলিশ।

এর আগেও এমন ঝটিকা মিছিল থেকে ৫ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নজরুল ইসলাম। তাদের আইনের আওতায় আনা হয়েছে।

প্রসঙ্গত, আজ রাজধানীর বাইরেও বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ঝটিকা মিছিল করেছে বলে জানা গেছে।

thebgbd.com/NIT