ঢাকা | বঙ্গাব্দ

পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না জামায়াত

জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়েতে ইসলামী বাগেরহাট জেলা শাখা।
  • নিজস্ব প্রতিবেদক | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না জামায়াত ফাইল ছবি

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা ও বাগেরহাট পৌর জামায়াতের উদ্যোগে শহরের দশানি ট্রাফিক মোড় থেকে একটি মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সভায় মিলিত হয়। 


মিছিল পরবর্তী গণজমায়েত ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন, বাংলাদেশ জামায়েতে ইসলামীর বাগেরহাট জেলা শাখার আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি শেখ মনজুরুল হক রাহাদ।



বক্তারা বলেন, দেশের বেশিরভাগ মানুষ ও দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। পিআর পদ্ধতিতে নির্বাচন দিলে কোন ভোট চুরি ও স্বৈরাচার হওয়ার সুযোগ থাকবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে, জামায়াতে ইসলামী নির্বাচনের বিষয়ে সরকারকে কোন সহযোগিতা করবে না বলে হুশিয়ারি দেন নেতারা।


জামায়েত ইসলামী ঘোষিত ৫ দফা দাবিগুলো হচ্ছে, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা। স্বৈরাচার সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।


এদিকে একই দাবিতে মোরেলগঞ্জ, কচুয়া, ফকিরহাট, মোংলাসহ জেলার সকল উপজেলায় বিক্ষোভ মিছিল ও গনজমায়েত অনুষ্ঠিত হয়েছে।


thebgbd.com/BYB