সরকারি চাকরিজীবীরা অবসরের আগে যেন নির্বাচনে অংশ নিতে না পারে নির্বাচন কমিশনের কাছে সেই আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ। আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিকেও আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আনার আহ্বান জানান দলটির সভাপতি নুরুল হক নুর।
বুধবার (২৯ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে দলটির সাত সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে। নির্বাচন কমিশনের কাছে এসব দাবি জানান তারা।
নুর জানান, বিএনপি ও জামায়াতে ইসলামীর সাথে জোট করার বিষয়ে আলাপ আলোচনা করছে দলটি। এছাড়াও অন্য দলগুলোর সাথে আলোচনা চলছে বলে জানান তিনি।
ফ্যাসিস্টদের দোসররা যেন জাতীয় নির্বাচনে অংশ নিতে না পারে কমিশনের কাছে সেই আহ্বান জানান তারা। জাতীয় নির্বাচনের আগে গণভোট করার মতো বাস্তব অবস্থা নেই বলেও জানান তিনি।
thebgbd.com/NA