ঢাকা | বঙ্গাব্দ

প্রতীক হিসেবে ‘শাপলা কলি' নিতে প্রস্তুত এনসিপি

প্রতীক হিসেবে 'শাপলা কলি' নিতে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
  • নিজস্ব প্রতিবেদক | ০২ নভেম্বর, ২০২৫
প্রতীক হিসেবে ‘শাপলা কলি' নিতে প্রস্তুত এনসিপি ছবি : সংগৃহীত।

প্রতীক হিসেবে 'শাপলা কলি' নিতে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।


এমনটাই জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ ও শাপলা কলির’মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।


রোববার (২ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।


আপাতত এনসিপি কারও সঙ্গে জোটে যাওয়ার চিন্তা করছে না বলেও জানান পাটওয়ারী। তবে বিএনপির চাঁদাবাজি-সন্ত্রাসীর পথ এবং জামায়াতে ইসলামী ধর্মীয় ফ্যাসিবাদ থেকে বের হলে জোটের চিন্তা করবে এনসিপি।


thebgbd.com/NA