বগুড়া-৬ আসন থেকে লড়বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১১ নভেস্বর) বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে ২৩২ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘২৩২টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি। এটি সম্ভাব্য তালিকা তবে প্রায় চূড়ান্ত ধরে নিতে হবে।’
thebgbd.com/NIT