ঢাকা | বঙ্গাব্দ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১

হামলাটি একটি স্কুলের কাছে রাস্তায় আঘাত হানে। ফলে শিক্ষার্থীদের মধ্যে ‘আতঙ্ক ও ভীতি’ ছড়িয়ে পড়ে।
  • অনলাইন ডেস্ক | ০৫ নভেম্বর, ২০২৫
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১ লেবানন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় একজন নিহত এবং আরও একজন আহত হয়েছেন। ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা আরও জোরদার করার হুঁশিয়ারি দেওয়ার পর এ ঘটনা ঘটেছে।


বৈরুত থেকে এএফপি জানায়, এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, দেশের দক্ষিণাঞ্চলের বুর্জ রেহালে একটি গাড়িতে ‘ইসরায়েলি শত্রুর হামলায়’ একজন নিহত এবং একজন আহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, হামলাটি একটি স্কুলের কাছে রাস্তায় আঘাত হানে। ফলে শিক্ষার্থীদের মধ্যে ‘আতঙ্ক ও ভীতি’ ছড়িয়ে পড়ে।


ইসরায়েলি সেনাবাহিনী এই ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।


সূত্র: এএফপি


এসজেড