ঢাকা | বঙ্গাব্দ

মদের বারে গাড়ি, নিহত ৪

টাম্পা পুলিশ ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, ২২ বছর বয়সি সিলাস সাম্পসনকে এই মারাত্মক দুর্ঘটনার পর গ্রেপ্তার করা হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ০৯ নভেম্বর, ২০২৫
মদের বারে গাড়ি, নিহত ৪ বারে ঢুকে পড়া গাড়ি।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পুলিশের ধাওয়া খেয়ে একটি বেপরোয়া গাড়ি মদের বারে ঢুকে পড়ে। এ সময় গাড়ির ধাক্কায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৩ জন। শনিবার (৮ নভেম্বর) ভোরে ইয়বর সিটিতে এ ঘটনা ঘটে । ঘটনায় স্থানীয় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। খবর বিবিসির।


টাম্পা পুলিশ ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, ২২ বছর বয়সি সিলাস সাম্পসনকে এই মারাত্মক দুর্ঘটনার পর গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ চিফ লি বারকাউ বলেন, শনিবার (৮ নভেম্বর) স্থানীয় সময় বেলা ১২টা ৩০ মিনিটে হানা এভিনিউ ও নেব্রাস্কা এভিনিউ এলাকায় দুটি গাড়ি রেসিং করতে দেখা যায়। 


পুলিশের একটি ইউনিট গাড়িটিকে ট্র্যাক করে। ঘটনাস্থলে তিনজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান। এ ঘটনার পর টাম্পা মেয়র জেন কাস্টর সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, 'ওয়াইবর সিটিতে যা ঘটেছে তা ভয়াবহ। পরিবারগুলো শোকগ্রস্ত, আমাদের শহর পুরোপুরি এই ক্ষতির অনুভূতি পাচ্ছে। আমাদের প্রধান লক্ষ্য সমাজকে নিরাপদ রাখা।’


সূত্র: বিবিসি 


এসজেড