ঢাকা | বঙ্গাব্দ

উপদেষ্টা ফরিদার প্রতিষ্ঠান লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

  • নিজস্ব প্রতিবেদক | ১০ নভেম্বর, ২০২৫
উপদেষ্টা ফরিদার প্রতিষ্ঠান লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসায়িক প্রতিষ্ঠানে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।


সোমবার (১১ নভেম্বর) সকাল ৭টা ১০ মিনিটের দিকে এই ঘটনা ঘটলেও, এতে কেউ আহত বা হতাহত হয়নি।


পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলযোগে আসা দুই আরোহী প্রতিষ্ঠানের ভেতরে একটি ককটেল নিক্ষেপ করে এবং রাস্তার ওপর আরেকটি ককটেল ছুড়ে দেয়। উভয় ককটেলই বিকট শব্দে বিস্ফোরিত হয়।


মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, "সকালের দিকে গলির ভেতরে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টার ব্যবসায়িক প্রতিষ্ঠান লক্ষ্য করে দুষ্কৃতিকারীরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়।" তিনি আরও জানান যে, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।


বিস্ফোরণের পর প্রতিষ্ঠানের কেয়ারটেকার ও আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।


thebgbd.com/NIT