ঢাকা | বঙ্গাব্দ

তারে কাপড় আটকে মেট্রোরেল চলাচল বন্ধ

  • নিজস্ব প্রতিবেদক | ০৩ ডিসেম্বর, ২০২৫
তারে কাপড় আটকে মেট্রোরেল চলাচল বন্ধ ফাইল ছবি

ঢাকার মেট্রোরেলের বৈদ্যুতিক তারের উপর কাপড় এসে পড়ায় রেল চলাচল বন্ধ ছিল প্রায় ২০ মিনিট। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।


বার্তায় বলা হয়, উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মধ্যে ওভারহেড ক্যাটেনারি ক্যাবলের উপর কাপড় পড়ে। এই কাপড় অপসারণের জন্য বেলা ১২টা ২২ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ করা হয়। পরে সেটি অপসারণ করে ১২টা ৪২ মিনিটের দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়। 


যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) দুঃখ প্রকাশ করেছে।


thebgbd.com/NIT