ঢাকা | বঙ্গাব্দ

একটি দল ধর্মের ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে: সালাহউদ্দিন আহমদ

  • নিজস্ব প্রতিবেদক | ০৮ ডিসেম্বর, ২০২৫
একটি দল ধর্মের ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে: সালাহউদ্দিন আহমদ ফাইল ছবি

একটি দল ধর্মের ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে দাবি করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি মানুষের ভোট চায়, ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করতে চায় না। 


আজ সোমবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটের বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) অডিটোরিয়ামে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।


সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি দেশের মানুষের কাছে ভোট চায়, জনগণের কাছে ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করতে চায় না। বিএনপি ভোট চায়, তার বিনিময়ে জনগণের যে চাওয়াগুলো আছে তা পূরণ করতে হবে।


জামায়াতকে ইঙ্গিত করে সালাহউদ্দিন আহমদ বলেন, যারা বিনা কষ্টে জান্নাতে নিয়ে যেতে চাচ্ছে, তারা বাসস্টেশন কোন জায়গায় তা জেনে নিয়েন। ইহকালে কীভাবে চলবে তার কোনো বক্তব্য তাদের কাছে নাই, শুধু তরতরিয়ে জাহান্নামে নিয়ে যেতে চাইছে।


অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেহেশতের কথা, জান্নাতের কথা বলছেন কোনো কোনো রাজনৈতিক দল। এমনটি তারা বলতেই পারে, ভোটের জন্য রাজনীতির জন্য কেউ কেউ এমনসব কথা বলে বেড়াচ্ছেন। জামায়াতে ইসলাম মানুষকে বিভ্রান্ত করছে। তারা ধর্মের নামে ব্যবসা করছে।


thebgbd.com/NIT