ঢাকা | বঙ্গাব্দ

সীমান্তে সংঘর্ষে নিহত ৪ কম্বোডীয়

কম্বোডিয়ার তথ্যমন্ত্রী নেথ ফিয়াকত্রা বলেন, ‘থাইল্যান্ডের হামলায় কম্বোডিয়ার অন্তত চার জন নাগরিক নিহত হয়েছেন।’
  • অনলাইন ডেস্ক | ০৮ ডিসেম্বর, ২০২৫
সীমান্তে সংঘর্ষে নিহত ৪ কম্বোডীয় থাই-কম্বোডিয়া দ্বন্দ্ব।

থাইল্যান্ড তার প্রতিবেশী কম্বোডিয়ায় বিমান হামলা শুরু করার পর, সোমবার সীমান্ত সংঘর্ষে কম্বোডিয়ার চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। কম্বোডিয়ার তথ্যমন্ত্রী এই খবর নিশ্চিত করেছেন। নমপেন থেকে এএফপি এ খবর জানায়।


তথ্যমন্ত্রী নেথ ফিয়াকত্রা বলেন, ‘থাইল্যান্ডের হামলায় কম্বোডিয়ার অন্তত চার জন নাগরিক নিহত হয়েছেন। ওদ্দার মিআনচে ও প্রেয়াহ বিহার সীমান্ত প্রদেশে এ হামলা চালানো হয়। এতে আরও ১০ বেসামরিক নাগরিক আহত হয়েছেন।’


সূত্র: এএফপি


এসজেড