ঢাকা | বঙ্গাব্দ

ট্রাম্পের কথা রুশ দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলে

ট্রাম্প বলেছেন, যুদ্ধ অবসানের আলোচনায় রাশিয়া শক্তিশালী অবস্থান রয়েছে। ইউক্রেন কখনও ন্যাটোতে যোগ দিতে পারবে না।
  • অনলাইন ডেস্ক | ১১ ডিসেম্বর, ২০২৫
ট্রাম্পের কথা রুশ দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ক্রেমলিন বুধবার জানিয়েছে, ইউক্রেন  ইস্যুতে মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ বক্তব্য রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ বিষয়ে তিনি বলেছেন ‘মস্কো যুদ্ধ জিতবে এবং কিয়েভকে ভূমি ছাড়তে হবে’। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেছেন, ইউরোপীয় নেতারা ‘দুর্বল’। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের এ বক্তব্য কিয়েভ ও এর ইউরোপীয় মিত্রদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।  


ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার সাংবাদিকদের বলেন, ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ, ভূখণ্ড, ইউক্রেন কীভাবে ভূমি হারাচ্ছে সেই বিষয়টিসহ বহু ক্ষেত্রে তার (ট্রাম্পের) বক্তব্য আমাদের বোঝাপড়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি ট্রাম্পের মন্তব্যকে ‘খুবই গুরুত্বপূর্ণ’ বলে অভিহিত করেন। ট্রাম্প বলেছেন, যুদ্ধ অবসানের আলোচনায় রাশিয়া শক্তিশালী অবস্থান রয়েছে। ইউক্রেন কখনো ন্যাটোতে যোগ দেবে না। 


সাক্ষাৎকারের পর জেলেনস্কি বলেছেন, নিরাপত্তা নিশ্চিত করা হলে তিনি ইউক্রেনে নতুন নির্বাচন আয়োজন করতে প্রস্তুত। মস্কোর হামলা কিয়েভকে সামরিক আইন জারি করতে বাধ্য করেছে। ফলে ইউক্রেনীয় আইনে দেশে নির্বাচন আয়োজনকে অসম্ভব করে তুলেছে। রাশিয়া দীর্ঘদিন জেলেনস্কির পতন দাবি করে আসছে এবং তাকে অবৈধ নেতা বলে অভিহিত করেছে।


যুক্তরাষ্ট্র ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে ভয়াবহ সংঘাতের অবসান ঘটাতে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলোচনার তৎপরতা বাড়িয়েছে। পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, যুদ্ধ অবসানে একটি চুক্তিতে পৌঁছানো ‘কঠিন’ এবং এর কারণ পুতিন ও জেলেনস্কির মধ্যে বিদ্বেষের মাত্রা অত্যন্ত বেশি।


সূত্র: এএফপি


এসজেড