ঢাকা | বঙ্গাব্দ

ইয়েমেনে জরুরি অবস্থা ঘোষণা

৯০ দিনের জরুরি অবস্থা ঘোষণা দেওয়া হয়। এর আওতায় ৭২ ঘণ্টার জন্য আকাশ, সমুদ্র ও স্থলপথে অবরোধ আরোপ করা হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ৩০ ডিসেম্বর, ২০২৫
ইয়েমেনে জরুরি অবস্থা ঘোষণা ইয়েমেন

সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা দখল করার পর দেশটির প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের প্রধান মঙ্গলবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন। একই সঙ্গে ইউএইর সঙ্গে করা নিরাপত্তা চুক্তি বাতিল করা হয়েছে।


এক বিবৃতিতে বলা হয়, ‘সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি বাতিল করা হলো।’ রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। পৃথক এক ডিক্রিতে ৯০ দিনের জন্য জরুরি অবস্থা জারির ঘোষণা দেওয়া হয়। এর আওতায় ৭২ ঘণ্টার জন্য আকাশ, সমুদ্র ও স্থলপথে অবরোধ আরোপ করা হয়েছে।


সূত্র: এএফপি


এসজেড