ঢাকা | বঙ্গাব্দ

ভেনিজুয়েলায় অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন

জাতিসংঘ মঙ্গলবার সতর্ক করে বলেছে, এটি স্পষ্টভাবে ‘আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতি খর্ব করেছে।’
  • অনলাইন ডেস্ক | ০৬ জানুয়ারি, ২০২৬
ভেনিজুয়েলায় অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন জাতিসংঘ।

ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের নাটকীয় অভিযানের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বৈশ্বিক সংস্থাটি মঙ্গলবার সতর্ক করে বলেছে, এটি স্পষ্টভাবে ‘আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতি খর্ব করেছে।’ জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র রাভিনা শামদাসানি জেনেভায় সাংবাদিকদের বলেন, ‘কোনো রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে হুমকি দিতে বা বলপ্রয়োগ করতে পারে না।’


সূত্র: এএফপি


এসজেড