ঢাকা | বঙ্গাব্দ

মিয়ানমারে নির্বাচনে ‘জান্তা’ দলের বিজয়ের দাবি

সেনা সমর্থিত ইউএসডিপি-এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার এএফপিকে বলেন, তারা ইতোমধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন।
  • অনলাইন ডেস্ক | ২৬ জানুয়ারি, ২০২৬
মিয়ানমারে নির্বাচনে ‘জান্তা’ দলের বিজয়ের দাবি মিয়ানমার।

মিয়ানমারে জান্তা পরিচালিত নির্বাচনে দেশটির প্রভাবশালী সেনা-সমর্থিত দল বিজয়ী হয়েছে বলে দাবি করেছে দলটির একটি সূত্র। ইয়াঙ্গুন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।


ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)-এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার এএফপিকে বলেন, তারা ইতোমধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। প্রাথমিক ফল প্রকাশের অনুমতি না থাকায় তিনি নাম প্রকাশ না করার শর্তে কথা বলেন। তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। নতুন সরকার গঠনের অবস্থানে আছি।’


সূত্র: এএফপি


এসজেড