ঢাকা | বঙ্গাব্দ

জনভোগান্তি বিবেচনায় শাহবাগ ছাড়লেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা

  • নিজস্ব প্রতিবেদক | ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
জনভোগান্তি বিবেচনায় শাহবাগ ছাড়লেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা ছবি: সংগৃহীত।

জনগণের ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে রাজধানীর শাহবাগ মোড় ছেড়ে দিয়েছেন জুলাই ঐক্যের নেতা-কর্মীরা। শনিবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড় ছেড়ে দিলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই পয়েন্টে আবারও যান চলাচল স্বাভাবিক হয়।


এর আগে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশি হামলা ও ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে জুলাই ঐক্যের প্রায় অর্ধশত নেতাকর্মী শাহবাগ মোড়ে জড়ো হন। ওই সময় তাদের হাতে জাতীয় পতাকা ছাড়াও বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।


পরে প্রায় ১৫ মিনিট অবস্থানের পর জনভোগান্তি বিবেচনায় শাহবাগ মোড় ছেড়ে দেন তারা।


thebgbd.com/NA